• চকধাদাশ উচ্চ বিদ্যালয়
  • জাতীয় সংসদ ভবন
  • সৃতি সৌধ


প্রধান শিক্ষকের বানী :


বিসমিল্লাহ হির রাহমানির রাহিম! আমি মোঃ আকরাম আলী, প্রধান শিক্ষক “চকধাদাশ উচ্চ বিদ্যালয়”। আমাদের প্রতিষ্ঠানটির অবস্থান রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় চকধাদাশ গ্রামে। তবে চকধাদাশ ও পার্শ্ববতি গ্রামগুলো মূলত অজপাড়া গাঁ। এসমস্ত গ্রামের অধিকাংশ মানুষ শিক্ষার দিক থেকে পিছিয়ে। এমতাবস্থায় ততকালীণ কিছু সংখ্যক শিক্ষানুরাগী লোকেদের সহযোগিতায় ১৯৯৯ইং সালে শিক্ষা থেকে পিছিয়ে পড়া এবং ভবিষ্যত প্রজন্মের মানুষদের’কে শিক্ষার আলোই আলোকিত করার লক্ষ্যে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত করার উদ্বোগ গ্রহন করেন। তারই ফলশ্রুতিতে এই শিক্ষা প্রতিষ্ঠান "চকধাদাশ উচ্চ বিদ্যালয়" অত্র এলাকার গ্রামবাসি, অভিভাবক, পরিচালনা কমিটি, শিক্ষক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে ০১-০১-১৯৯৯ইং সালে প্রতিষ্ঠিত হয়ে ০১-০১-২০০০ইং নিম্নমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। মহান আল্লাহর অশেষ রহমতে ০১-০১-২০০৩ইং সালে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয়ে সুনামের সহিত কার্যক্রম পরিচালনার সুবাদে ০১-০৫-২০০৪ইং তারিখে নিম্নমাধ্যমিক পর্যায়ে এম,পি,ও ভুক্ত হয়। এবং প্রতিষ্ঠানের সার্বিক ভাল ফলাফলের পরিপ্রেক্ষিতে ০১-০১-২০১০ইং সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়ে ০১-০১-২০১৩ইং সালে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয়। গত ০১-০৭-২০১৯ইং সালে মাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভুক্ত হয়ে আজ অবধি অর্থাৎ ২০২৫ইং সালে ১৩ জন অভিঙ্গ শিকক্ষ মন্ডলী ও ৬ জন কর্মচারী এবং ৪১৯ জন শিক্ষার্থী নিয়ে ১২ কক্ষ বিশিষ্ঠ চার তলা বিল্ডিং, পর্যাপ্ত খেলার মাঠ, সবুজে সমারাহ মনোরম পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এলাবাসী, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটি, শিক্ষক কর্মচারীদের সহযোগিতা, মনোরম মেনগেট সহ সিমানা প্রাচীর, ডিজিটাল ল্যাব, সেমিনাররুম পেলে অত্র জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিনত করবো ইনশাল্লাহ। পরিশেষে আমার স্নেহের সকল শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সফলতা অর্জনের জন্য দোয়া কামনা করছি! এবং কাছের ও দুরের সকল সুভানুকাঙ্খীদের প্রতি দোয়া ও শুভকামনা রইল।